Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পরিবারের ১৪ সদস্যকে হত্যা করে আত্মহত্যা

sucideআন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের থানেতে পরিবারের ১৪ সদস্যকে হত্যা করে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। রবিবার সকালে নিজ বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটান ঐ ব্যক্তি।
জানা যায়, নিহতদের মধ্যে সাতটি শিশু ও ছয়জন নারী রয়েছে। ধারণা করা হচ্ছে, ৩২ বছর বয়সী ঐ ব্যক্তি প্রথমে ঘুমের ওষুধ খাইয়ে ও পরে গলা কেটে তাদের হত্যা করেন।
ঐ পরিবারের একজন নারী সদস্য হামলা শিকার হয়েও বেঁচে গেছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলাকারী ঐ ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার হাতে একটি ছুরি ছিল। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। এনডিটিভি।

Leave A Reply

Your email address will not be published.