Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পরীর কারণে মরতে বসেছেন শাকিব খান

বিনোদন ডেস্ক:
পরী মনি এখন মেঘের দেশে। সিলেটের জাফলং। মেঘ যে সেখানে অনেক নিচুতে আর আকাশ যে অনেক গম্ভীর আর মুখ গোমড়া করে থাকে তা কে না জানে? হাতের কাছে মেঘ থাকলেও ছুঁয়ে দেখা যাচ্ছে না। চঞ্চল পরী মনি চাইলেও মেঘের মুখে হাসি ফোটাতে পারছেন না। তাই দুষ্টুমিতে মেতে উঠেছেন তিনি। শ্যুটিংও থেমে থেমে চলছে বৃষ্টির জন্য। শ্যুটিং-এ এমনিতেই পরী অনেক দুষ্টুমি করেন। সেই দৃষ্টুমি করতে গিয়ে গাছ থেকে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে। তবু কি থামে দস্যি পরী? এবার জাফলং এ পরীর দুষ্টুমরি জন্য মরতে বসেছিলেন স্বয়ং চিত্রনায়ক শাকিব খান। শ্যুটিং এ শাকিব হঠাৎ বললেন, ‘আমি তোমাকে অনেক ভালোবাসি পরী’। পরী বললেন, ‘প্রমাণ দেখান শাকিব ভাই।’ শাকিব খান উঁচু এক ব্রীজ থেকে লাফ দিলেন। পড়লেন অনেক নিচের পানিতে। এমনই মজা করে চলছে শাকিব-পরীর ‘আরো ভালোবাসবো তোমায়’ চলচ্চিত্রের শ্যুটিং। এস এ হক অলিক পরিচালিত এ ছবিটির কাজ এখন প্রায় শেষের পথে। মাঝখানে বিরতি শেষে গত ১৭ এপ্রিল থেকে সিলেটে শুরু হয়েছে এর শ্যুটিং। চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। এ বিষয়ে এস এ হক অলিক বলেন, বেশকিছু দৃশ্যসহ গানেরও শ্যুটিং করবো। সিলেটের বিভিন্ন মনোরম এলাকায় শ্যুটগুলো করবো।আশা করছি আগামী মাসের ১/২ তারিখের মধ্যেই ছবিটির কাজ শেষ করতে পারবো।’ খোরশেদ আলম খসরু প্রযোজিত ছবিটিতে শাকিব খান, পরী মনি ছাড়াও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, চম্পাসহ আরও অনেকে। ছবিটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও গান লিখেছেন পরিচালক নিজেই। আবহসঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ, পড়শি, এস আই টুটুল, কোনাল ও হৃদয় খান।

Leave A Reply

Your email address will not be published.