Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পর্তুগাল যাচ্ছেন ফকির আলমগীর

বিনোদন ডেস্ক:
ইউরোপ সফরে যাচ্ছেন দেশের প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীর। ইউরোপের বেশ কয়েকটি দেশে সংগীত পরিবেশন করতেই তার এবারের সফর। মূলত অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) আমন্ত্রণে ফকির আলমগীর ইউরোপ যাচ্ছেন। পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত আয়েবার দ্বিতীয় জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড কনভেনশনে যোগ দেয়ার জন্য ফকির আলমগীর ২৯শে মে রাতে দেশ ছাড়বেন। ৩০ ও ৩১শে মে অনুষ্ঠিত পর্তুগালের লিসবেনে ওই কনভেনশনে তিনি সংগীত পরিবেশন করবেন। আটলান্টিক তীরে প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলায় ইউরোপের বিভিন্ন দেশ থেকে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তি ছাড়াও অনেক প্রবাসী শিল্পীও এতে অংশ নেবেন। এরপর স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠেয় বৈশাখী উৎসবেও সংগীত পরিবেশন করবেন ফকির আলমগীর। এ ছাড়া ফ্রান্সের প্যারিসে একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে মধ্য জুনে দেশে ফিরবেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.