Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পর্দায় ফিরছেন ছবি

b-9বিনোদন ডেস্ক:
গেল কয়েকমাস ধরে ছোটপর্দায় ফারজানা ছবির উপস্থিতি নেই বললেই চলে। তবে নতুন খবর হলো আগামী ২১ ফেব্র“য়ারি তিনি আবারো পর্দায় ফিরছেন। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের গল্প ও নাট্যরূপ এবং হিমেল ইসহাকের পরিচালনায় একুশের বিশেষ নাটক ‘ফিরে দেখা’তে তাকে দেখা যাবে বিপ্লবী নারী চরিত্রে। নাটকের গল্পটি গড়ে উঠেছে ১৯৫২ সালের একুশে ফেব্র“য়ারির ঘটনাকে কেন্দ্র করে। এতে বিশ্ববিদ্যালয় পড়–য়া তরুণী বীথি মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনে অংশ নেয়। কিন্তু এতে প্রথমেই বাঁধা আসে পুলিশ কর্মকর্তা বাবার তরফ থেকে। পরিবারে বিরোধীতার কারণে দ্বিধায় পরে যান বীথি। এমন কি ২১ ফেব্র“য়ারিতেই তার বিয়ের দিন ধার্য করা হয়। একদিকে ভাষার জন্যে আন্দোলন, অন্যদিকে পরিবারের মান সম্মান। এবার কী সিদ্ধান্ত নেবেন বীথি? এমন গল্প নিয়েই এগিয়ে যায় নাটকের গল্প। নাটকে নিজের চরিত্র প্রসঙ্গে ফারজানা ছবি বলেন, ‘এখানে আমার চরিত্রটি একটা বিপ্লবী নারীর। যে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে চলমান আন্দোলনে গুটিকয়েক শিক্ষার্থীর সঙ্গে নিজেও যোগ দেয়। এজন্যে পরিবারের বাঁধার সম্মুখীনও হয়। কিন্তু সেই বাঁধা তাকে আটকে রাখতে পারেনি।’ এদিকে কয়েকমাস বিরতির পর পর্দায় ফেরা প্রসঙ্গে ছবি আরো বলেন, ‘এখন আর গড়পড়তা কাজ করতে চাই না। বেছে বেছে ভালো মানের নাটকগুলোতে কাজ করব। তবে নিয়মিত কাজ করে যেতে চাই।’ ‘ফিরে দেখা’ নাটকে ফারজানা ছবির বাবার চরিত্রে দেখা যাবে অভিনেতা মামুনুর রশীদকে। আগামী ২১ ফেব্র“য়ারি বিশ্ব মাতৃভাষা দিবসে বিটিভিতে রাত ৯টায় নাটকটি প্রচারিত হবে।


Leave A Reply

Your email address will not be published.