Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পর্দায় মিমের বিয়ে!

বিনোদন ডেস্ক:b-10a
মিম সারাক্ষণ একা একা কথা বলেন। এ নিয়ে পরিবার খুবই চিন্তায় আছে। তাই মিমকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। কিন্তু তিনি তো রাজি নন! যার বিয়ের আয়োজন চলছে, তিনি বিদ্যা সিনহা মিম হলেও পর্দায় উপস্থিত হবেন শৈলী নামে। ‘শৈলীর বিয়ে’ নামের নাটকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ের আয়োজন হতে দেখা যাবে। পাত্র প্রবাসী। মিমকে দেখার জন্য দেশে আসে সে। ‘শৈলীর বিয়ে’ লিখেছেন ও পরিচালনা করেছেন শিখর শাহনিয়াত। এতে আরও অভিনয় করেছেন শ্যামল মাওলা, ডলি জহুর, কাজী উজ্জল প্রমুখ। ২৩ জানুয়ারি রাত ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টিভিতে প্রচার হবে নাটকটি।

Leave A Reply

Your email address will not be published.