Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পলাতক সেনাদের সাধারণ ক্ষমা ঘোষণা আসাদের

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশটির সেনাবাহিনী থেকে পালিয়ে যাওয়া সেনাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। শনিবার সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে এ ঘোষণার তথ্য জানিয়েছে। পলাতক সেনাদের সেনাবাহিনীতে ফিরে আসার আহ্বান জানিয়ে খবরে বলা হয়েছে, পলাতক সেনাদের শাস্তির বিষয়ে যে আইনটি রয়েছে তা অপসারণ করা হয়েছে এবং সেনাদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সেনাবাহিনী ছিল সিরিয়ার। আইন অনুযায়ী দেশটিতে যোগ্য তরুণদের সেনাবাহিনীতে যোগ দেওয়া বাধ্যতামূলক। চার বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে সুবিশাল এই সেনাবাহিনী এখন বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে। অনেক সেনার দলত্যাগের কারণে সেনাবাহিনীর সদস্য সংখ্যা অনেক কমে গেছে। চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হামলা এবং আসাদবিরোধী ও আল কায়েদা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্টসহ বিভিন্ন গ্রুপ দেশটির বেশ কিছু এলাকার দখল নিয়েছে। এছাড়া যুদ্ধের কারণে দেশ ছেড়ে পালানোর কারণে সামরিক বাহিনীতে নতুন করে নিয়োগের মতো লোক পাওয়া যাচ্ছে না।

লোক সঙ্কটের কারণে সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলিতে সমর্থক মিলিশিয়াদের দিয়ে কাজ চালাচ্ছে আসাদ সরকার। আর এ জন্য মোট অঙ্কের অর্থ দিতে হচ্ছে তাদের। সম্প্রতি লেবানন সীমান্তে দেশটির গেরিলা সংগঠন হিজবুল্লাহর সদস্যদের আসাদবাহিনীর পক্ষে যুদ্ধ করতে দেখা গেছে।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.