Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পলাশবাড়ির মদহীপুর ইউপি চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ

5 NO Mohodipur Photo

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার মহদীপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে মহদীপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি ভবন চত্ত¡রে নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি তৌহিদুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অত্র ইউপি’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কৃষি স¤প্রসারণ কর্মকর্তা কৃষ্ণ রায়, মহদীপুর ইউপি আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মহিউজ্জামান খোকন, ইউপি সদস্যদের মধ্যে শহিদুল ইসলাম, শাহ আমিনুল ইসলাম, জুয়েল মিয়া, শাহারুল ইসলাম, আমিনুল ইসলাম, রেজাউল করিম, আতোয়ার রহমান, মহিলা সদস্যদের মধ্যে আরজু বেগম, ফিরোজা বেগম ও আরেফা বেগম ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ইউপি সচিব সুলতান আহম্মেদ মন্ডল।

Leave A Reply

Your email address will not be published.