Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পাঁচবিবিতে আ.লীগ ৪, বিএনপি ২, বিদ্রোহী ২টিতে বিজয়ী

pachbibiপাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮টি ইউনিয়নের ৪টিতে আওয়ামী লীগ প্রার্থী, একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, দুটিতে বিএনপির ও একটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন।
বাগজানা ইউনিয়নে বিএনপির নাজমুল হক (ধানের শীষ), ধরঞ্জী ইউনিয়নে চতুর্থবার নির্বাচিত আওয়ামী লীগের গোলাম মোস্তফা (নৌকা), আয়মারসুলপুর ইউনিয়নে আওয়ামী লীগের জাহিদুল আলম বেনু (নৌকা), বালিঘাটা ইউনিয়নে আওয়ামী লীগের নুরুজ্জামান চৌধুরী বিপ্লব (নৌকা), আটাপুর ইউনিয়নে বিএনপির বিদ্রোহী আ.স.ম সামসুল আরেফিন চৌধুরী আবু (আনারস), মোহাম্মদপুর ইউনিয়নে আওয়ামী লীগের হবিবর রহমান (নৌকা), কুসুম্বা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোক্তার হোসেন (আনারস) এবং আওলাই ইউনিয়নে বিএনপির আব্দুর রাজ্জাক (ধানের শীষ) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.