Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পাইকগাছা উপজেলা পরিষদের কার্যালয়ের সম্প্রসারিত ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

পাইকগাছা প্রতিনিধি, খুলনা:
খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ের সম্প্রসারিত ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ৩০ লাখ টাকার বিশেষ বরাদ্দের অনুকূলে উপজেলা পরিষদের তৃতীয় তলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম. বাবর আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. কামরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. কামরুল ইসলাম সরদার, উপজেলা শিক্ষা অফিসার নরেন্দ্রনাথ মৈত্র, উপজেলা সমবায় কর্মকর্তা এফ.এম. সেলিম আখতার, সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, নূরুল হক, রতন কুমার দাস ও ঠিকাদার মো. আলাউদ্দীন গাজী।

Leave A Reply

Your email address will not be published.