Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পাকিস্তানিরা আগামী দিনগুলোতে ভুলতেই পারবে না এ দুটি পরাজয়

s-8স্পোর্টস ডেস্ক:
অনাকাঙ্ক্ষিত! অপ্রত্যাশিত! বাংলাদেশের কাছে টানা দুই ম্যাচ হারকে পাকিস্তানিরা এর চেয়ে আর কী বিশেষণেই বা বিশেষিত করতে পারে! পুরো ক্রিকেট ইতিহাসে যত বাজে সময় আছে একসময়ের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির, তার চেয়েও বড় ক্ষত তৈরি হয়েছে বাংলাদেশের কাছে টানা দুই ম্যাচ হারের কারণে। অধিনায়ক আজহার আলি, যেমনটি বলেছিলেন- এটা পাকিস্তান ক্রিকেটের জন্য অনেক বড় একটি ধাক্কা। পাকিস্তানিরা আগামী দিনগুলোতে ভুলতেই পারবে না এ দুটি পরাজয়। তবে দলটির স্পিন কোচ মোস্তাক আহমেদ আজহার আলিদের অনুপ্রানিত করতে ডাক দিলেন, জাতীয় ঐক্যের। বললেন, ‘পাকিস্তানকে অবশ্যই গত দুটি ম্যাচে কি হয়েছে তা ভুলে যেতে হবে। তা না হলে, কোনভাবেই এগুনো যাবে না।’ একটা পুনর্গঠন প্রকিয়ার মধ্য দিয়ে সময় পার করছে পাকিস্তান- এ তথ্য জানিয়ে মোস্তাক আহমেদ বলেন, ‘একেবারে নতুন দল। অনেক তরুণ ক্রিকেটার রয়েছে সম্ভাবনাময়ী। আন্তর্জাতিক ক্রিকেটে তারা এখনও খাপ খাইয়ে নিতে পারেনি নিজেদেরকে। এ জন্য বেশ সময় লাগবে। আপাতত আমাদের দৃষ্টি, সামনের ম্যাচে। প্রথম দুই ম্যাচ হেরে অবশ্যই সবার খারাপ লাগছে। তবে হোয়াইটওয়াশ এড়াতে হলে অবশ্যই আমাদের পরবর্তী ম্যাচ জিততে হবে।’ মোস্তাক আহমেদ মনে করেন, ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, ‘ইনিংসের মাঝে দু’দিনটা জুটি গড়ে ফেলতে পারলে, কিংবা দু’তিনজন দাঁড়িয়ে যেতে পারলে ম্যাচ জয় আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমি আশাবাদি এই দলটির সে সামর্থ্য আছে। হতাশা ভুলে, তাদেরকে সামর্থ্য অনুযায়ী খেলতে হবে।’

Leave A Reply

Your email address will not be published.