Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পাকিস্তানি চলচ্চিত্রের আশার আলো!

bin-roe

সীমানা পেরিয়ে পাকিস্তানী চলচ্চিত্রকে শাসন করে বলিউড, এমনকি সেদেশে নির্মিত ছবিগুলোর মধ্যে থাকে ভারতে নির্মিত ছবির ছায়া। এই অভিযোগ খণ্ডন করতেই বিশ্বের বিভিন্ন দেশে সম্প্রতি মুক্তি পেয়েছে বিশ্বমানের পাকিস্তানী চলচ্চিত্র ‘বিন রোয়ে’।

বিশ্ব চলচ্চিত্রে নিজস্ব অবস্থান তৈরিতে ছবিটি প্রথম পদক্ষেপ- এমন কথাই বলছেন চলচ্চিত্র বোদ্ধারা। প্রতিদ্বন্দ্বী ভারতের বাজেট অনুসরণ করেই নির্মিত হয়েছে ছবিটি।

নির্মাণ ও প্রযোজনা কর্তৃপক্ষের ভাষ্যমতে, ছবিটির গল্প বা কাহিনির মতো কোন কিছু আগে দেখা যায়নি। তবে শুধু চলচ্চিত্রামোদী দর্শক কিংবা সমালোচক নয়- পাকিস্তানের সাধারণ মানুষ ও তারকাদের মুখেও এখন ছবিটির নাম। অনেকে চলচ্চিত্রটিকে গেম চেঞ্জার হিসেবে মনে করছেন। দেশটির জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করছি বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পেয়েছে, এটা অনেক বড় প্রাপ্তি। পাকিস্তান ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এটা একটা মাইলস্টোনও বটে। এই ছবি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মধ্যেও অনেক আগ্রহ তৈরি হয়েছে। আমিতো বুঝতেই পারিনি আগ্রহটা এতো বেশি!

তিনি বলেন, ‘নব্বইয়ের দশকে সিনেমার তুলনায় এখনকার সিনেমা অনেক আলাদা। তখনকার নির্মাণ একরকম ছিল, সেটাই দর্শকদের টানত। এখন প্রযুক্তির যুগ আর খুব সহজেই সব ঘটনা, খবর পাওয়া যায়। সিনেমার কাজেও এখন নতুন নতুন প্রযুক্তির ব্যবহার হচ্ছে নতুন নতুন ভিডিও ক্যামেরা, এডিটিং সফটওয়্যার সবকিছু কাজে লাগিয়ে সিনেমা তৈরি হচ্ছে। কাহিনীতেও বৈচিত্র এসেছে। হিন্দি সিনেমার নির্মাতা, অভিনেতারাও এখানে আসছেন, অনেক সিনেমার শ্যুটিং হচ্ছে পাকিস্তানে। সুতরাং এখন ভালো করার অনেক সুযোগ’। ‘বিন রোয়ে’ যদি বক্স অফিস হিট করে তাহলে এটা নিশ্চিত যে পাকিস্তান ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন অনেক সিনেমা নির্মাণ করা হবে।

বাংলাদেশেরপত্র/এডি/এস

Leave A Reply

Your email address will not be published.