Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পাকিস্তানের নিরাপত্তায় সন্তুষ্ট বাংলাদেশ

pakistanস্পোর্টর্স ডেস্ক: বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের সফরকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চার সদস্যের পরিদর্শক দল পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেছে। এ সফরে তারা পাকিস্তানের করাচি স্টেডিয়াম ও লাহোর সফর করেন।

প্রতিনিধি দলের প্রধান মেজর(অব) হোসেন ইমাম পাকিস্তানে এক সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশে ফিরেই আমি এই সফরের রিপোর্ট প্রকাশ করবো যাতে করে পিসিবি ও বিসিবি চুড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।

দেশে ফিরে নিরাপত্তা পরিদর্শক দলটির প্রতিবেদনের ওপর বাংলাদেশের নারী ক্রিকেটারদের পাকিস্তান সফরের ভাগ্য নির্ধারণ হবে। সবুজ সংকেত পেলে সেপ্টেম্বরের ২৭ থেকে অক্টোবরের ৮ তারিখ পর্যন্ত পাকিন্তান সফর করবে সালমাবাহিনী। এ সময়ে তিনটি টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলার কথা রয়েছে দলটির।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.