Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পাকিস্তানের বিপক্ষে জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

download (15)
১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ম্যাচে জয়লাভের পর প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বলেন, ক্রিকেট দলের খেলোয়াড়দের পাশাপাশি ম্যানেজার, কোচ, ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও এ সাফল্য ধরে রাখতে সক্ষম হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩২৯ রান সংগ্রহ করে বাংলাদেশ, যা ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস। জবাবে ৪৫ ওভার ২ বলে ২৫০ রানে অলআউট  হয়ে যায় পাকিস্তান।

Leave A Reply

Your email address will not be published.