Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পাকিস্তানের লক্ষ্য ৩৩০

তামিম ও মুশফিকের অসাধারণ শতকে  পাকিস্তানকে ৩৩০ রানের বিশাল লক্ষ্য দিয়েছে টাইগাররা।  এরআগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
তামিম  ১৩৫ বলে ১৩২ রান ও মুশফিক মাত্র ৭৭ বলে ১০৬ রান করেন। দুইজনই আউট হন ওহাব রিয়াজের বলে। তামিমের সেঞ্চুরিতে ছিল ১৫ নান্দনকি চার ও তিনটি অসাধারণ ছক্কার মার। আর মুশফিক হাঁকান ১৩টি চার ও ২টি ছক্কা। সাকিব ৪১ বলে ৩১ করে রিয়াজের তৃতীয় শিকারে পরিণত হন। সাব্বির অপরাজিত থাকেন ১২ বলে ১৫ রান নিয়ে।
উদ্বোধনী জুটিতে স্বাগতিকদের পক্ষে ব্যাট করেতে নেমে সৌম্য সরকার ১৩.২ ওভারে দলীয় ৪৮ রানে রান আউটের ফাঁদে পড়েন। পরে ব্যাট করতে নেমে মাহমুদুল্লাহ রিয়াদ ৫ রান করে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান । বিশ্বকাপে পরপর দুই ম্যাচে শতক করা মাহমুদুল্লা আউট হন রাহাত আলির বলে।
বাংলাদেশ পাকিস্তানের সাথে ৩২ টি ওয়ানডে ম্যাচ খেলেছে। এর মধ্যে ৩১ টিতেই জয় পেয়েছে পাকিস্তান।  ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে টাইগাররা প্রথম ও শেষ জয় লাভ করে।
এই ম্যাচে ব্যাটসম্যান রনি তালুকদারের অভিষেক হওয়ার কথা থাকলেও তাকে নেয়া হয়নি। পেসার আবুল হাসান একাদশে যায়গা পেয়েছেন। অন্য পেসাররা হলেন রুবেল হোসেন ও তাসকিন আহমেদে।

Leave A Reply

Your email address will not be published.