Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পাকিস্তানে অনারকিলিংয়ের শিকার প্রেমিক যুগল

20146193528804580_20আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানে অনার কিলিংয়ের শিকার হয়েছে দুই কিশোর-কিশোরী প্রেমিক যুগল। মঙ্গলবার লাহোরের চোহাং এলাকায় এ ঘটনা ঘটে। পাকিস্তানের বেশ কিছু এলাকায় পারিবারিক সম্মান রক্ষায় সন্তানদের হত্যার রেওয়াজ চালু রয়েছে। আইনগতভাবে বিষয়টি নিষিদ্ধ হলেও অনেক সময় পুলিশের নাকের ডগায় এ ধরণের ঘটনা ঘটে থাকে। পুলিশ জানিয়েছে,  লাহোরের পাতোকি এলাকার বাসিন্দা তাহির নামে ওই কিশোর মঙ্গলবার চোহাং এলাকার বাসিন্দা এক কিশোরীর সঙ্গে দেখা করতে আসে। ওই কিশোরী বাড়ি থেকে পালিয়ে তাহিরের সঙ্গে দেখা করতে যায়। বিষয়টি টের পেয়ে ওই কিশোরীর বাবা ও তার স্বজনরা দুজনকে খুঁজে বের করে গুলি করে হত্যা করে। এ ঘটনার পর ওই কিশোরীর বাবা ও তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটিও জব্দ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.