Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পাকিস্তানে চিরকালের জন্য নিষিদ্ধ ইউটিউব

images (1)আন্তর্জাতিক ডেস্ক:

ইউটিউবকে চিরকালের জন্য ব্লক করার সিদ্ধান্ত নিল পাকিস্তান। গত শনিবার এ বিষয়ে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারক মন্ত্রণালয় এবং বিশেষজ্ঞদের দীর্ঘ বৈঠক হয়। ২০১২-র সেপ্টেম্বর থেকেই পাকিস্তানে ইউটিউব ব্যানড ছিল। কারণ ইউটিউবে ‘ইনোসেন্স অফ মুসলিমস’ নামে একটি তথ্যচিত্র মুক্তি পায়, যা নিয়ে পাকিস্তানে যথেষ্ট গণ্ডগোল হয়। সে সময় পাক সরকার সিদ্ধান্ত নেয়, যত দিন ইউটিউবে ফিল্টার লাগানোর ব্যবস্থা না হচ্ছে তত দিন পর্যন্ত ইউটিউব বন্ধই থাকবে।  সরকারের এক উচ্চপদস্থ অফিসার এ প্রসঙ্গে জানান, সরকার এ মুহূর্তে কোনো ঝুঁকি নিতে চাইছে না। তিনি আরও জানিয়েছেন, এখানে ধর্মের নামে খুব সাধারণ কারণেও দাঙ্গা লেগে যায়। ফলে কনটেন্ট ফিল্টার করা যায়নি বলেই ব্যান করা ছাড়া গতি নেই। তবে পাকিস্তানে বাক্ স্বাধীনতা নিয়ে যারা আন্দোলন করছেন, তারা ব্যাপারটিকে নাগরিক অধিকার হনন হিসাবেই দেখছেন। এই প্রথম নয়। ২০১০ সালে এভাবেই প্রায় সপ্তাহ দু’য়েকের জন্য ফেসবুকও ব্যান করা হয়।

Leave A Reply

Your email address will not be published.