Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পাকিস্তানে দাবদাহে ১৪০ জনের প্রাণহানি

 আন্তর্জাতিক ডেস্ক :  পাকিস্তানের করাচিতে দাবদাহে প্রায় ১৪০ জন মারা গেছেন। জিও টিভির বরাত দিয়ে সিএনএন সোমবার এই তথ্য জানিয়েছে।  প্রাদেশিক স্বাস্থ্য সচিব সাইদ মাঙনেজোর বরাত দিয়ে এএফপি জানিয়েছে, শনিবার থেকে করাচিতে ১২২ জন মারা গেছেন।
সিএনএন বলছে, শনিবারের তাপমাত্রা ৪৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। সিএনএনআইয়ের জ্যেষ্ঠ আবহাওয়া প্রযোজক টেইলর ওয়ার্ড বলেছেন, এটি গত ১৫ বছরের মধ্যে পাকিস্তানে সর্বোচ্চ তাপমাত্রা।
তিনি বলেছেন, রবিবারের তাপামাত্রা ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। সামনের কয়েকদিন আরো তাপমাত্রা কমবে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, জুনে করাচিতে সর্বোচ্চ ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। পাকিস্তান সরকার বলেছে, ১৯৩৮ সালে সর্বোচ্চ ৪৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
গত মাসে ভারতে এক সপ্তাহের মধ্যে দাবদাহে এক হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। সূত্র: সিএনএন।

Leave A Reply

Your email address will not be published.