Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পাকিস্তানে বিমান বাহিনীর ক্যাম্পে জঙ্গি হামলা, নিহত ৩

pk

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পেশোয়ারের বাডাবার ইনকিলাব রোডে অবস্থিত পাকিস্তান এয়ার ফোর্স (পিএএফ) শিবিরে গার্ড রুমে আজ ভোরে জঙ্গি হামলা হয়েছে। এতে ৩ জঙ্গি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী।

এক টুইট বার্তায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে তিনজন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন আইএসপিআরের মহপরিচালক আসিম বাজওয়া।

তিনি আরো জানান, জঙ্গিদের গ্রুপে ৭ থেকে ১০ জন সদস্য ছিলো। তারা গুলি করতে শুরু করলে কিউআরএফ বা কুইক রিঅ্যাকশন ফোর্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে জঙ্গিদের গুলি করে হত্যা করে।

এলাকায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে নিরাপত্তা বাহিনী।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.