পাকিস্তানে বিমান হামলায় ১৫ বিদ্রোহী নিহত
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে বিমান হামলায় সন্দেহভাজন ১৫ বিদ্রোহী নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির সামরিকবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগএক বিবৃতিতে এ দাবি করেছে। খাইবার উপজাতীয় অঞ্চলের পাক-আফগান সীমান্তে ওই অভিযান পরিচালনা করা হয়।
ওই বিবৃতির বরাত দিয়ে দেশটির ডন নিউজের খবরে বলা হয়েছে, সন্ত্রাস দমনের অংশ হিসেবে ন্যাশনাল অ্যাকশন প্লান (এনএপি) এবং জারব-ই-আজব নামক যে অভিযান চলছে তার অংশ হিসেবেই সর্বশেষ বিমান হামলা চালানো হয়।
বাংলাদেশেরপত্র/এডি/আর