পাকিস্তানে ভূমিকম্পে নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক : শনিবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ১। ভূমিকম্পে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উত্তর-পূর্বের শহর অ্যাবোটাবাদে তিনজন মারা গেছেন। মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা জিওলজিক্যাল সার্ভের মতে, ইসলামাবাদের উত্তর-পূর্বের ১৫ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূগর্ভে এর গভীরতা ছিল ২৬ কিলোমিটার। অ্যাবোটাবাদের এক কর্মকর্তা জানান, ভূমিকম্পে বাড়ি ধসে দুইজন নারী ও ৯ বছরের এক শিশু নিহত হয়েছে।
ওই এলাকার পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা শের আকবর খান বার্তা সংস্থা এএফপিকে জানান, ভূমিকম্পের কারণে অ্যাবোটাবাদের উপকণ্ঠে অবস্থিত মাটির তৈরি একটি বাড়ি ধসে দুই নারী ও এক শিশু প্রাণ হারিয়েছে।
সব থেকে বেশি ভূমিকম্প অনুভূত হয় পূর্ব পাঞ্জাব ও খাইবার পাকতুনখোয়া প্রদেশে। ভূমিকম্পের জেরে ইসলামাবাদ জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
তথ্যসূত্র : ডন অনলাইন।
বাংলাদেশেরপত্র/এডি/এ