Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পাকিস্তানে ২০ নির্মাণকর্মীকে গুলি করে হত্যা

19.+labourআন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানে একটি বাঁধ নির্মাণ প্রকল্পের অন্ততপক্ষে ২০ কর্মীকে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। শুক্রবার রাতে পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের তুরবাত শহরের কাছে এ ঘটনা ঘটেছে বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। এই এলাকাতেই বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর বাড়ি। এই এলাকাটি বেলুচিস্তানের অন্যতম প্রত্যন্ত এলাকা হিসেবে পরিচিত। বন্দুকধারীরা প্রকল্পের আট নিরাপত্তাকর্মীকে পরাজিত করে প্রকল্প এলাকার ভিতরে প্রবেশ করে ওই শ্রমিকদের গুলি করে বলে জানিয়েছে পুলিশ। হামলার পর মোটরসাইকেলে করে পালিয়ে যায় ঘাতকরা। বিচ্ছিন্নতাবাদী বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। গোষ্ঠীটির একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, “পাকিস্তানের সেনাবাহিনী এবং এই প্রদেশে সেনাবাহিনীর নির্মাণ প্রকল্পে কর্মরতরা তাদের হামলার লক্ষ্য।” ইরান সীমান্তের এ এলাকাটিতে তালেবান জঙ্গি, বেলুচ বিচ্ছিন্নতাবাদী ও অন্যান্য জঙ্গি ও বিদ্রোহী গোষ্ঠী তৎপরতায় জড়িত থাকলেও এদের তৎপরতার মাত্রা দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের তুলনায় কম। সরকার ও বেলুচিস্তানের বিদ্রোহী গোষ্ঠীগুলো এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। নিহত সবাই বেলুচিস্তানের বাইরে থেকে আসা শ্রমিক বলে নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, হামলার ধরন বিবেচনায় এটিকে সুপরিকল্পিত হত্যা বলে সন্দেহ করছেন তারা। বাইরে থেকে আসা শ্রমিকদের ওপর হামলার ঘটনা বেলুচিস্তানে নতুন নয়। অক্টোবরে অন্য প্রদেশ থেকে আসা একটি পোল্ট্রি খামারের আট শ্রমিককে অপহরণ করেছিল হামলাকারীরা। বিদ্রোহীদের মোকাবিলায় প্রদেশটিতে সরকারি বাহিনীগুলোও যথেচ্ছ হত্যাকাণ্ড ঘটায় বলে অভিযোগ করে আসছে মানবাধিকার গোষ্ঠীগুলো।

Leave A Reply

Your email address will not be published.