Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পাটগ্রামে অবৈধ ভাবে গরু পাচারকারী সন্দেহে ১ ভারতীয়সহ ৮ জন আটক

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা : ২৭ মে, বুধবার দিবাগত রাতে অবৈধভাবে গরু আনতে সীমান্তে যাওয়ার সময় ভারতের এক চোরাকারবারিসহ ৮ জনকে আটক করেছে পাটগ্রাম থানা পুলিশ।

আটককৃতরা হলেন, ভারতের কুচবিহার জেলার মেকলীগঞ্জ থানার কামার চ্যাংরাবান্দা গ্রামের সহিদুল ইসলামের ছেলে সেলিম(২৫), পাটগ্রাম উপজেলার ইসলামপুর ডাঙ্গাপাড়া এলাকার মাহামুদ্দিনের ছেলে জাকির হোসেন(৩৮), খেংটি প্রধানবাড়ী এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে আমরুল(৩৫), একই গ্রামের নেছার উদ্দিনের ছেলে আমরুল হক(৪০), বুড়িরবাড়ী এলাকার এহছানুল ইসলামের ছেলে এরশাদ(২৪), ইসলামপুর এলাকার তমিজ উদ্দিনের ছেলে সফিয়ার রহমান(২৩), কামারপাড়া এলাকার আজিজুলের ছেলে বেলাল(২৯), রসুলগঞ্জ কোটতলী এলাকার নবী কবিরাজের ছেলে রাসেল(২৬)।

পাটগ্রাম থানার অফিসার ইন চার্জ (ওসি)রেজাউল করিম জানান,‘আটককৃতরা সীমান্তে যাওয়ার প্রস্তুতি নিয়ে খেংটি মাষ্টারপাড়া এলাকার আব্দুল মোতালেবের বাড়ীতে রাতে অবস্থান করছিল। এসময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। বৃহস্পতিবার (২৮ মে) এদের লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।’

Leave A Reply

Your email address will not be published.