Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পাটগ্রামে আবারো বিএসএফের গুলিতে বাংলাদেশী তরুণ নিহত

লালমনিরহাট জেলাদীন পাটগ্রামের কালিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তর্ক্ষী বাহিনী বিএসএফের গুলিত এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছে।

সোমবার (৫ জুন) রাত ২টার দিকে পাটগ্রামের কালিরহাট বিওপি সীমান্তের মেইন পিলার নাম্বার ৮৫৭ ভারতের ২০০ গজ অভ্যন্তরে সরকারপাড়া নামক স্থানে ভারতীয় অংশের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৯ রানীনগর বিএসএফ ব্যাটালিয়ান মীররাপা ক্যাম্পের টহল দলের গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছে।

পরবর্তীতে বিএসএফের সহযোগিতায় মেখলিগঞ্জ থানা পুলিশ মরদহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। নিহত বাংলাদেশি পাটগ্রামের জগতবের ইউনিয়নের মেসেরডাঙ্গা এলাকার শাহ জামাল ছেলে ইউসুফ আলী (২৫) ।

বিজিবি ও পুলিশের সূত্রগুলোর দাবি, একটি দলে বেশ কয়েকজন বাংলাদেশি চোরাকারবারি কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার রানীনগর এলাকা থেকে সোমবার রাতে গরু পাচার করছিলেন। ১৬৯ রানীনগর বিএসএফ ব্যাটালিয়ানরা তাদের ওপর গুলিবর্ষণ করেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে ইউসুফ আলী (২৫) মারা যান।

জগতবের ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ সীমান্তে পড়ে ছিল কিছুক্ষণ পর লাশ ভারতে নিয়ে যাওয়া হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনা সত্য নিশ্চিত করেন বলেন, বিভিন্ন মাধ্যম থেকে শোনা যাচ্ছে।

৬১-বিজিবির তিস্তা ব্যাটালিয়ন-২ এর পরিচালক লে. কর্নেল এএম মাহবুবুল আলম খান এর মোটোফোনে একাধিকবার যোগাযোগ করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Leave A Reply

Your email address will not be published.