Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পাটগ্রামে ক্ষুদ্র ব্যবসায়ী ও অসহায়দের মাঝে ঈদসামগ্রী বিতরণ


পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পৌর শহরের পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীদের উদ্যোগে ক্ষুদ্র ব্যবসায়ী ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বেলা ১২ টায় পাটগ্রাম টি.এন স্কুল অ্যান্ড কলেজ মাঠে সামাজিক দুরুত্ব বজায় রেখে প্রায় ২শত ক্ষুদ্রব্যবসায়ী ও অসহায় পরিবারকে ঈদ উপহার খাদ্যসামগ্রী তুলে দেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমীন বাবুল। এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মশিউর রহমান, জেলা পরিষদ সদস্য মাহাবুবুর রহমান প্রধান, ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইবাদুজ্জামান বাপি, সম্পাদক মো. আজিনুর রহমান আজিম প্রমূখ উপস্থিত ছিলেন।
ঈদ উপহার খাদ্যসামগ্রীর হিসেবে প্রতিটি প্যাকেটে আতব চাল, মুরগী, আটা, ডাল, লাচ্চা সেমাই, কিচমিচ বাদাম, চিনি, গুড়ো দুধ, সাবান ও মুড়ি দেওয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.