Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পাটগ্রামে বর্জ্রপাতে নিহত ১, আহত ৪

রমজান আলী, পাটগ্রাম প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের খেংটি বুড়িমারী (বরণতল) গ্রামে সোমবার দুপুর সাড়ে ১২ টার সময় হঠাৎ বজ্রপাতে আমিনুর রহমান (৪৫) নামের পাথর শ্রমিক নিহত ও ৪ জন আহত হয়েছেন।

নিহত আমিনুর ইসলাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর ঈদগাহ মাঠের পশ্চিমপাশের এলাকার মৃত আকাশুর ছেলে। এ সময় শিশু সহ ৫ জন আহত হয়েছেন।

এলাকাবাসী ও উপজেলা হাসপাতাল সূত্র জানায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর এলাকার জসিমুদ্দিনের ছেলে রুহুল আমীন (২৭), সফিকুল ইসলামের ছেলে নাজমুল (২৫),  একই এলাকার ফরিদুলের মেয়ে ফেরদৌসি (১৬), দহগ্রাম ইউনিয়নের কালারডাঙ্গা এলাকার আজিজুল হকের ছেলে জয়নাল আবেদিন (২৫) আহত হয়েছে। চিকিৎসক জানান, সন্ধার দিকে গুরুত্বর অবস্থায় ফেরদৌসি (১৬) ও নাজমুল (২৫) কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাটগ্রাম উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রণব কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত আমিনুর রহমানকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। আহত অপর ৪ জন ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

Leave A Reply

Your email address will not be published.