Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রানীশংকৈলে উপজেলা চেয়ারম্যান সহ ৩২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

Thakurgaon-351x185

রাণীশংকৈল প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে জমিসংক্রান্ত বিরোধে ১ জনের মৃত্যুর ঘটনায় উপজেলা চেয়ারম্যান সহ ৩২ জনের বিরুদ্ধে ১ জুলাই হত্যা মামলা করা হয়।

মামলার সূত্রে জানাযায়, উপজেলার ছোট নুনতোর গ্রামে আসির উদ্দীনের পুত্র আইজ উদ্দীন ও স্থানীয় তাজ উদ্দীনের জমি সংক্রান্ত বিরোধে ২৪ জুন কাশিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শালিস বৈঠক বসে। এসময় বিচারকের উপস্থিতিতে উভয়ের মধ্যে মারপিট শুরু হলে কয়েক জন আহত হয়। এদের মধ্যে আইজ উদ্দীনের পুত্র শাহা আলম রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ব্যাপারে আইজ উদ্দীন বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান আইনুল হক মাষ্ঠার, তাজ উদ্দীন, রাজেকুল, মাসুদ, তজির, সাদেক সহ ৩২ জনের বিরুদ্ধে ১৪৩-৩২৫-৩২৬-৩০৭-৩০২-১০৯-১১৪ ধারায় রানীশংকৈল থানায় মামলা করেন যাহার মামলা নং ০১। এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান আইনুল হক মাষ্টারের সাথে কথা বললে তিনি জানান, রাজনৈতিক উদ্দেশ্যে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে কারন সেখানে আমি কোন বিচার শালিসে যায়নি। এবং কি আমি তাদেরকে চিনি ও না। এ দিকে মামলার তদন্ত কারী কর্মকর্তা এস আই জমির উদ্দীন বলেন, মামলাটি আমি পেয়েছি তদন্ত চলছে আসামি গ্রেফতারে প্রক্রিয়া অব্যাহত আছে।

Leave A Reply

Your email address will not be published.