Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিকডেস্ক:  পাপুয়া নিউ গিনিতে শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। কোকোপো শহরের প্রায় ১১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমাঞ্চলে এটি আঘাত হানে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭.১। ওই অঞ্চলে রিখটার স্কেলে ৬.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানার একদিনেরও কম সময়ের মধ্যে এটি আঘাত হানলো।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশটির রাজধানী পোর্ট মোরেসবির ৬৮৯ কিলোমিটার উত্তর পূর্বাঞ্চলে গ্রিনিচ মান সময় ০৮০৬টায় ভূপৃষ্ঠের ৫৩ কিলোমিটার গভীরে ভূমিকম্প আঘাত হানে।  প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি।

Leave A Reply

Your email address will not be published.