Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পাবনায় নিত্যরঞ্জন পাণ্ডেকে হত্যার দায় স্বীকার আইএসের

nittoronjon pandeপাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডেকে (৬২) কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যে সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স গ্রুপ আজ শনিবার আইএসের বার্তাসংস্থা আমাক’র বরাতে এ খবর দিয়েছে। এত বলা হয়েছে, আইএসের যোদ্ধারা উত্তরাঞ্চলের জেলা পাবনায় এক হিন্দুকে হত্যা করেছে।
গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে পাবনা মানসিক হাসপাতালের উত্তরপাশে প্রধান গেটে নিত্যরঞ্জনকে পেছন থেকে তার ঘাড়ে ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নিত্যরঞ্জন পাণ্ডে গোপালগঞ্জ সদরের আরুয়া কংশু এলাকার মৃত রশিক লাল পাণ্ডের ছেলে। তিনি প্রায় ৩৮ বছর এই আশ্রমের সেবক হিসেবে কর্মরত ছিলেন।
গত ৫ জুন চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে ঢাকার পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু (৩৫) নিহত হন। একই দিন নাটোরে দুর্বৃত্তরা খ্রিস্টান মুদি দোকানি সুনীল গোমেজকে (৬৫) কুপিয়ে হত্যা করে। এর দুদিন পর ৭ জুন ঝিনাইদহে আনন্দ গোপাল গাঙ্গুলীকে (৬৫) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এসব হত্যার রেশ না কাটতেই পাবনায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

Leave A Reply

Your email address will not be published.