Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পিরোজপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জিয়ানগর(পিরোজপুর)প্রতিনিধি: পিরোজপুরের জিয়ানগরে পানিতে ডুবে একটি শিশুর মৃত্যু হয়েছে। সে কালাইয়া গ্রামের মাছুম মাতুব্বরের ছেলে ফাহিম মাতুব্বর (২)। শনিবার সকালে তার মা রিমি আক্তার ফাহিমকে তার খালার কাছে কাছে রেখে মোবাইল মেরামতের জন্য বাজারে যান।
এসময় তিনি টিভিতে সিরিয়াল দেখায় ব্যস্ত থাকায় শিশু ফাহিম খেলতে গিয়ে পুকুরে পরে যায়। টিভি দেখার পরে ফাহিমকে না পেয়ে খুজতে গেলে পুকুরে ফাহিমকে দেখতে পেয়ে চিৎকার দেন। তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নিলে তিনি শিশুটিকে মৃত ঘোষনা করে। শিশুটি মাছুম মাতুব্বরের ও রিমি আক্তারের প্রথম সন্তান। ফাহিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Leave A Reply

Your email address will not be published.