Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পীরগঞ্জে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

lig photo--09.09.15

পীরগঞ্জ প্রতিনিধি, ঠাকুরগাঁও :  ঠাকুরগাও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ ইমদাদুল হক বিরুদ্ধে মিথ্যাচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা আওয়ামীলীগ,মুক্তিযোদ্ধা ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় এসে শেষ হয়।পরে সেখানে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আখতারুল ইসলাম,বোচাগঞ্জ উপজেলা আ’লীগের সহ সভাপতি নঈমুদ্দিন,পীরগঞ্জ উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কশিরুল আলম ও গোলাম রব্বানী, প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুল খালেক, বৈরচুনা ইউনিয়ন আ’লীগের সভাপতি জয়নাল আবেদীন, যুবলীগের সভাপতি শাহজাহান আলী সরকার,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক নূর নবী চঞ্চল,উপজেলা ছাত্রলীগের সভাপতি মঈনুল হক।প্রতিবাদ সভায় বক্তারা বলেন,উপজেলা আওয়ামীলীগকে দুর্বল করে আওয়ামীলীগ বিরোধী মহল ফায়দা হাসিলের চেষ্টা করছে, যা কখনো বরদাস্ত করা হবে না। বক্তারা এহেন ষড়যন্ত্রের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবী এবং যেকোন অপশক্তিকে প্রতিহত করার জন্য আহ্বান জানান।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.