Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পীরগঞ্জে ছোটদের পোশাকের বড় দাম

জাকির হোসেন, পীরগঞ্জ প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঈদ মানে আনন্দ। আর এ আনন্দ যেন শিশুদের জন্য ঈদে নতুন পোশাক তাদের চাই-ই-চাই। ঈদকে সামনে রেখে পীরগঞ্জের বাজারে বিভিন্ন নামে ও নকশায় এসেছে শিশু পোশাক। ভারতীয় টেলিভিশন সিরিয়ালের নায়ক-নায়িকাদের নামে নাম করন করা হয়েছে এসব পোশাকের। এর মধ্যে রয়েছে মোদি পাঞ্জাবী, সেনাপতি বিটকেল, কিরণমালা, কটকটি, মধুমালা, ওকাপিয়, ফ্লোরটাচ, অরণ্য, ধূম থ্রি, পাগলু টু, ক্রিস থ্রি। এ দিকে শিশুদের চাহিদা পূরণ করতে রীতিমত হিমসিম খাচ্ছেন অভিভাবকরা। কারণ শিশু পোশাকের দাম অনেক বেশী। তার পরও নিজ নিজ সাধ্যের মধ্যে শিশুদের পোশাক কিনছেন অভিভাবকরা। অনেকে পণ্যের দাম বেশী হওয়ায় মন খারাপ করে ফিরছেন বাড়িতে। বর্থপালিগাঁয়ের ৬ বছরের শিশু কণ্যা তিথীর মা মাসুদা ইয়াসমিন বলেন, বাচ্চাদের পোশাকের দাম এবার এত বেশি যে, তা কেনা আমাদের মতো মধ্যবিত্তদের পক্ষে কষ্টসাধ্য ব্যাপার। সন্তানের আবদার সামলাতে নিরুপায় হয়ে পোশাক কিনতে হচ্ছে। ব্যবসায়ীরা জানান, দাম বেশি হলেও বিক্রি ভালো। ভারতীয় টেলিভিশন সিরিয়ালের নায়ক নায়িকার নামে নামকরণ পোশাকের পাশাপাশি দেশীয় পোশাকও ভালো বিক্রি হচ্ছে। ভারতীয় পোশাক ৮শ থেকে ১০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। তবে বাজার ভেদে শিশু পোশাকের দামের তারতম্য রয়েছে। বেশ কয়েকটি শিশু পোশাক বিক্রেতারা বলেন, ঈদ উপলক্ষে শিশু পোশাকের বিক্রি বেড়েছে। আশা করি এ বছর ভালো ব্যবসা হবে।

Leave A Reply

Your email address will not be published.