Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পীরগঞ্জে বজ্রশক্তি প্রতিনিধির মেয়ে সড়ক দূর্ঘটনায় নিহত

পীরগঞ্জ (ঠাকুরগাও) প্রতিনিধিঃ পীরগঞ্জ উপজেলার বজ্রশক্তির প্রতিনিধি ও পীরগঞ্জ ৬ নং ইউপি আ’লীগের সভাপতি অরুণ কুমারের মেয়ে নিপুণ রাণী রায় (১১) সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরণ করে। পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মোকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, পীরগঞ্জ থেকে প্রাইভেট পড়ে বাড়ীতে ফেরার পথে সকাল ৯টার সময় অটোরিক্সার চাকায় ওড়না পেচিয়ে যায়। এসময় তার গলায় ওড়না থাকায় কণ্ঠনালীতে পেচ লেগে গুরুতর আহত অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তার গ্রামের বাড়ি নারায়নপুর সিন্নতপাড়া। দূর্ঘটনাটি ঘটে ফুটানিটাউন বাজার ডিএন কলেজ সংলগ্ন মোড়ে। এ ঘটনায় তার গ্রামের বাড়ি ও স্কুলে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে জাতীয় সংসদ সদস্য মোছাঃ সেলিনা জাহান লিটা ও উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া গভীর শোক প্রকাশ করেন।

এদিকে দৈনিক বজ্রশক্তির পীরগঞ্জ প্রতিনিধি অরুন কুমারের মেয়ের এই অনাকাঙ্খিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান মো. আমিরুল ইসলাম এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন তিন।

Leave A Reply

Your email address will not be published.