Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পীরগাছায় করোনায় ক্ষতিগ্রস্ত এক হাজার মহিলাকে শাড়ি উপহার দিলেন মিলন

রংপুর সংবাদদাতা:
রংপুরের পীরগাছায় করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় এক হাজার পরিবারের মাঝে শাড়ি উপহার দিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন।

বুধবার (১১ জুলাই) বিকেলে পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানা বোল্ডার তিস্তা তীরবর্তী একশত অসহায় মহিলার মাঝে শাড়ি উপহারস্বরুপ তুলে দেন মিলন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, ছাওলা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক হাকিম মিয়া, সজিব ওয়াজেদ জয় পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপজেলার ৯টি ইউনিয়নের প্রত্যেকটিতে পর্যায়ক্রমে করোনায় ক্ষতিগ্রস্ত একশত করে অসহায় নারীর মাঝে শাড়ি উপহার দেন তিনি‌।

Leave A Reply

Your email address will not be published.