Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পীরগাছার অন্নদানগরে হেযবুত তওহীদের উদ্যোগে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বিরোধী আলোচনা সভা

আমিরুল ইসলাম,রংপুর: রংপুরের পীরগাছা উপজেলায় সন্ত্রাস জঙ্গিবাদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ও শান্তিপুর্ণ সমাজ গঠনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবানে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শণ অনুষ্ঠান করেছে রংপুর জেলা শাখা হেযবুত তওহীদ।
(২০নভেম্বর) সোমবার সন্ধায় উপজেলার অন্নদানগর উচ্চ বিদ্যালয় মাঠে – হেযবুত তওহীদ মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের রংপুর জেলা শাখার সভাপতি আব্দুল কুদ্দুস শামীম।
মখ্য আলোচক তার বক্তব্যে হেযবুত তওহীদের চলমান কার্যক্রম তুলে ধরে উপস্থিত সকলকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রিয় মাতৃভুমিকে রক্ষার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
এসময় হেযবুত তওহীদের কার্যক্রমের সাথে ঐক্যমত পোষন করে উপস্থিত ছিলেন অন্নদানগর ইইনয়ন জঙ্গি সন্ত্রাস নির্মুল কমিটির সভাপতি অবঃ প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ সিরাজুল ইসলাম (প্রধান), দৈনিক বজ্রশক্তি ও জেটিভি নিউজের রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান মো. আমিরুল ইসলাম, অন্নদানগর ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক শ্রী রুহিদাস চন্দ্র বর্মণ, হাফিজার রহমান সংগ্রাম, অন্নদানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল হক মিলনসহ অন্যান্য অতিথি বৃন্দ।
পরে অত্র ইউনিয়নের শত শত প্রতিবাদী জনতার উপস্থিতিতে রাজধানী ঢাকায় জঙ্গিবাদ বিরোধী জনসভায় প্রদত্ত হেযবুত তওহীদের মাননীয় এমামের একটি ভিডিও বক্তব্য প্রজক্টরের মাধ্যমে প্রদর্শণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.