Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পীরগাছার দেউতি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন টিপু মুন্সি এমপি

আমিরুল ইসলাম,রংপুর: মহান স্বাধীনতা দিবষ উপলক্ষে পীরগাছা উপজেলার দেউতি উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব টিপু মুন্সি।
কলেজের অধ্যক্ষ এবিএম মিজানুর রহমান সাজুর পরিচালনায় উক্ত আয়োজনে বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগাছা থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম, ২নং পারুল ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ খান, উক্ত প্রতিষ্ঠানের সভাপতি ও ২নং পারুল ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. তোফাজ্জল হোসেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. তছলিম উদ্দিন, সিনিয়র সহ সভাপতি মো. হান্নান মন্ডল, সহসভাপতি আফজাল খান, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. আরিফুল হক রানাসহ অত্র প্রতিষ্ঠানের গভার্নিং বডির সদস্য বৃন্দ ও বিভিন্ন স্থরের নের্তৃবৃন্দ, মিডিয়া কর্মীগন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আওয়ামীলী যুবলীগ নেতা প্রভাষক নাহিদ হাসান লিটন।
বিকালে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.