Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পীরগাছার পারুল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত


পীরগাছা প্রতিনিধি, রংপুর:
রংপুরের পীরগাছা উপজেলার ২নং পারুল ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) অত্র ইউনিয়নের সেচাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উৎসবমুখর পরিবেশে ৬নং ওয়ার্ডের ২৭৭১জন ভোটারের মধ্যে মোট ১৯৭২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে করেছেন বলে জানান দায়িত্বরত প্রিজাইডিং অফিসার আসাদুজ্জামান জেমি।
এতে তালা প্রতীক নিয়ে মোঃ লিটন হাসান ১১৪৩ ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়।
তার নিকটতম প্রতিদন্দী মোঃ আবুল কাদের পেয়েছেন নলকূপ প্রতীক নিয়ে ৭৮৮ ভোট।
সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অত্র ৬নং ওয়ার্ডের উপ নির্বাচন সম্পন্ন হয়েছে বলে জানান, পীরগাছা থানার ওসি (তদন্ত) আজিম উদ্দিন।
উল্লেখ্য বিগত ২৬-১০-২০১৮ ইং তারিখে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মরহুম তাহারত উল্ল্যার মৃত্যুতে এই ওয়ার্ডের সদস্য পদ টি শূন্য হয় ।

Leave A Reply

Your email address will not be published.