Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পীরগাছার বড়দারগায় নিউ জেনারেশন একতা সংঘের উদ্যোগে বৈশাখী উদযাপন

আমিরুল ইসলাম, রংপুর: বড়দারগা নিউ জেনারেশন একতা সংঘের উদ্যোগে তিনদিন ব্যাপী বৈশাখী উদযাপন করা হয়।
সোমবার সন্ধায় দিবষের তৃতীয় দিনে বড়দারগা হাইস্কুল মাঠে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কল্যাণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন।
ইউনিয়নের হাজারো জনতার উপস্থিতিতে এসময় অতিথি হিসেবে উপস্থি ছিলেন, বড়দারগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. আলতাফ হোসেন ভল্টু, কল্যাণী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রাজু মিয়া, নিউ জেনারেশনের সভাপতি সামছুল আলম সানি, পারুল ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা আবু সাঈদ, ৩নং ওয়ার্ড আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ অত্র ইউনিয়নের বিভিন্ন স্থরের জনতা।
পরে স্থানীয় শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Leave A Reply

Your email address will not be published.