Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পীরগাছায় কিশামত ছাওলায় বিদ্যুৎ সংযোগ শুভ উদ্বোধন

SAM_99999 (1)

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:  রংপুরের পীরগাছা উপজেলার কিশামত ছাওলা সরকার পাড়া গ্রামে ১.৯৩৩ কিঃমিঃ বিদ্যুৎ লাইন নির্মানের ৩৩ লক্ষ টাকা প্রকল্প ব্যয় ১১৯টি আবাসিক,সেচ ও শিল্প কারখানায় বিদ্যুতের সুইচ টিপে আনুষ্ঠিানিক ভাবে শুভ উদ্বোধন করলেন এমপি টিপু মুন্শি। রবিবার রাত ৮ টায় উপজেলার ছাওলা ইউনিয়নে কিসামত ছাওলা সরকার পাড়া গ্রামে মোঃ আঃ হাকিম মাষ্টারের বাড়ী প্রাঙ্গন নতুন বিদ্যুৎ লাইনের সংযোগ আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন রংপুর ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাকিম সরদার,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন ।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি -১ জেনারেল ম্যানেজার দেওয়ান মোঃ তফাজ্জল হোসেন,রংপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তুহিন চৌধুরী,পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম,ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন,পল্লী বিদ্যুৎ সমিতি রংপুর-১ এর পীরগাছা জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম,এজিএম শাহিনুর আলম মৃধা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহ মোঃ আঃ হাকিম, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান,সাংগঠনিক সম্পাদক দিপু হাসান, এমবি টিভি রংপুর ব্যুরো চীফ আব্দুর রহমান রাসেল, আঃ সাদেক বাদল মিয়া, জুনিয়র ইঞ্জিনিয়ার আলিমুল হাকিম,ওয়ারিং পরির্দশক দেলোয়ার হোসেন, রংপুর পল্লী বিদ্যুৎ এসোসিয়েশন রংপুর বিভাগীয় সভাপতি রুহুল আমিন, উপস্থাপনায় মোখলেছুর রহমান মাসুদ,আকবর আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকা পরিচালক আব্দুর রহিম মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ভিলেজ ইলেকট্রিশিয়ান মোকছেদ আলী, আলমগীর হোসেন, সবুজ মিয়া, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবগ

Leave A Reply

Your email address will not be published.