Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পীরগাছায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন বিতরন

আমিরুল ইসলাম,রংপুর: রংপুরের পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নের ঝুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২১টি পরিবারের মাঝে টিন বিতরন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা চত্তরে পীরগাছা কাউনিয়ার সাংসদ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সি এমপির অনুদানের ত্রান তহবিলের এসব টিন ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে দুই বান্ডেল করে বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আমিনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীগ পীরগাছা উপজেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আজিজ, খাদ্য কর্মকর্তা মো. শওকত হোসেন, কৈকুড়ী ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম লেবু, পীরগাছা ইউনিয়নের সাবেক ভারপ্রপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ অন্যান্য কর্মকর্তা ও নের্তৃবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.