Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পীরগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

পীরগাছা (রংপুর) প্রতিনিধি : শনিবার সারাদেশের ন্যায় পীরগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, দেবী চৌধুরাণী পল্লী উন্নয়ন কেন্দ্র (সিএলপি) ও পল্লী শিশু ফাউন্ডেশন এর আয়োজন করে। সকাল ১০টায় পীরগাছা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহ জাহান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আফছার আলী, বিশেষ অতিথি শাহ্ মোঃ ফরহাদ হোসেন অনু, ডাঃ নাজনীন হোসেন, সিএলপির স্বাস্থ্য সুপারভাইজার ফিরোজ আহমেদ, ল্যান্ড সার্পোট অফিসার এম খোরশেদ আলম, পল্লী শিশু ফাউন্ডেশনের ম্যানেজার একেএম জিরজিস, স্বাস্থ্যকর্মী মোঃ একরামুল হক, পরিবার কল্যাণ সহকারী নার্গিস পারভীন, এফডব্লিউ সিরাজুন্নাহার প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.