Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পীরগাছায় সরকারের সাফল্য ও উন্নয়ন বিষয়ক আলোচনা সভা

tipu m

উম্মে হানি,রংপুর|| রংপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে এবং পীরগাছা উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার বিকেল ৪টায় পীরগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মোছা: আলিয়া জাহান ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার, পীরগাছা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, টিপু মুন্শী, জাতীয় সংসদ সদস্য, রংপুর- ০৪ ( পীরগাছা- কাউনিয়া) ও সভাপতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আলোচনা সভার শুরুতেই মোঃ হুমায়ুন কবীর, সিনিয়র তথ্য অফিসার, রংপুর বর্তমান সরকার ইতোমধ্যে যে সকল সেক্টরে প্রভূত সাফল্য অর্জন করেছে- বিশেষ করে মানুষের অর্থনৈতিক স্বচ্ছলতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, কৃষি, বিদ্যুৎ, পরিবার পরিকল্পনা, নারী ও শিশু উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান, তথ্য ও প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন বিষয়াদি সভায় উপস্থিত সুধীবৃন্দের সামনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরেন। এরপর পীরগাছা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ স্ব স্ব দপ্তরের এবং আলোচনা সভায় উপস্থিত অন্যান্য সুধিজন সরকারের সাফল্য ও অগ্রগতি তুলে ধরে মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বর্তমান সরকার বিভিন্ন সেক্টরে উন্নয়নের জন্য যে কর্মসূচি গ্রহণ করেছে তার বিস্তারিত বিবরণ তুলে ধরে বলেন মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি জাতীয় উন্নয়ন চিত্রের পাশাপাশি পীরগাছা উপজেলারও চিত্র তুলে ধরে বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, তথ্য -প্রযুক্তির উন্নয়ন আমাদের জীবন ধারাকে অনেক সহজ ও পরিবর্তন সাধন করেছে। তিনি সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেনী- পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আফছার আলী, চেয়ারম্যান, পীরগাছা উপজেলা পরিষদ; মো: ফরহাদ হোসেন অনু, ভাইস চেয়ারম্যান, পীরগাছা উপজেলা পরিষদ; মো: আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা, পীরগাছা থানা; মো: আব্দুল হাকীম সর্দার, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, পীরগাছা উপজেলা; আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ, পীরগাছা; কামরুজ্জামান চৌ: তুহিন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর জেলা শাখা; শাহ মো: আ: হাকীম, চেয়ারম্যান, ছাওলা ইউনিয়ন পরিষদ এবং মো: মোস্তাফিজার রহমান, চেয়ারম্যান, পীরগাছা ইউনিয়ন পরিষদ।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিকেলে পীরগাছা উপজেলার পীরগাছা ইউনিয়নের যুগিটারী গ্রামে সরকারের উন্নয়ন ও সাফল্যের বিভিন্ন বিষয়ে সংগীত পরিবেশন এবং আলোচনা সভার শুরুতেই পীরগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.