Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পুরস্কার ঘোষিত দুই জঙ্গি গ্রেফতার

জঙ্গি Jongi

নিজস্ব প্রতিবেদক: পুরস্কার ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের দুই দুর্ধর্ষ জঙ্গিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- নাঈম ওরফে সাইফুল ওরফে সাদ (৩০) ও সোহায়েল ওরফে শোভেল (২৮)। রবিবার দিবাগত গভীর রাতে কামরাঙ্গির চর ও ফরিদাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার উপ কমিশনার মাসুদুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ব্লগার ও লেখক খুনের অভিযোগ রয়েছে। এর আগে তাদের ধরিয়ে দেয়ার জন্য ডিএমপি পুরস্কার ঘোষণা করেছে। গভীর রাতে তাদের কামরাঙ্গির চর থেকে গ্রেফতার করা হয়।

Leave A Reply

Your email address will not be published.