Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পুর্নাঙ্গ কমিটি অনুমোদনে রংপুর মহানগর ছাত্রলীগের আনন্দ মিছিল

mslig
হাসান আল সাকিব,রংপুরঃ রংপুর মহানগর ছাত্রলীগের পুর্নাঙ্গ কমিটি অনুমোদন দেয়ায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নিবার্হী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা মিছিল ও সমাবেশ করেছে মহানগর ছাত্রলীগ।
আজ শনিবার সকালে রংপুর মহানগর ছাত্রলীগের উদ্যোগে বেতপট্টিস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিশাল শুভেচ্ছা মিছিল বের হয়ে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারী বাজার এলাকায় গিয়ে শেষ হয়। রংপুর মহানগর ছাত্রলীগের সকল নেতাকর্মীর উপস্থিতে উক্ত সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় নিবার্হী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের সভাপতি শফিউর রহমান স্বাধীন সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন। বিডিপি/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.