Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পুলিশি বাধার মুখে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

jb

ঢাকার পরিত্যক্ত কারাগারে নতুন হল নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয়ের দিকে রওনা দেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশের বাধার মুখে পড়েছে।

দাবি আদায়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিতে সোমবার সকালে পুরান ঢাকার ক্যাম্পাস থেকে সকাল ৯টা ৪৫ মিনিটে মিছিল নিয়ে তেজগাঁওয়ে তার কার্যালয়ের দিকে রওনা হন শিক্ষার্থীরা। এর আগে ক্যাম্পাসে কয়েক দফা বিক্ষোভ করেছে তারা।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, মিছিল রায় সাহেব বাজার মোড় অতিক্রম করার সময় পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
শিক্ষার্থীরা সেখানে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যায়। লক্ষ্মীবাজার মোড়ে ফের তাদের ওপর কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়।

জগন্নাথের শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে পুরান ঢাকার সর্বত্র নিরাপত্তা জোরদার করা হয়েছে। জনসন রোড, ইংলিশ রোড ও রায় সাহেব বাজার মোড়ে গাড়ি চলাচল প্রায় বন্ধ রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.