Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পুলিশ সুপারের স্ত্রী মিতু হত্যার ঘটনায় তার নিজ এলাকা শৈলকুপায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

jhenaidah sp humain pic-1মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ: চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু খাতুন দুর্বৃত্তদের হাতে খুনের ঘটনায় তার নিজ এলাকা ঝিনাইদহের শৈলকুপায় বিক্ষোভ সমাবেশ মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয় স্থানীয় হাটফাজিলপুর বাজারে। এতে স্কুল কলেজের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ যোগ দেয়। প্লাকার্ড, পোষ্টা হাতে নিয়ে তারা খুনীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেছে। সমাবেশে অংশ গ্রহনকারীরা জঙ্গীদের গ্রেফতার ও সন্ত্রাস মুক্ত দেশ গড়ার দাবিতে সবাই কে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানিয়েছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস জানান, জঙ্গীদের দমন, খুনীদের গ্রেফতার দাবিতে তারা মানববন্ধন বিক্ষোভ করছে।
হাটফাজিলপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই ডাবলু হোসেন জানান, সকাল থেকে বিভিন্ন স্তরের মানুষ জড়ো হয় হাটফাজিলপুর বাজারে, তারা পুলিশ সুপারের স্ত্রী মিতু হত্যার খুনীদের গ্রেফতার দাবি করছে, বিক্ষোভ করছে শান্তিপূর্ণভাবে।

Leave A Reply

Your email address will not be published.