পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর মৃত্যুদণ্ড কার্যকর-অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘আশা করছি অতি শিগগিরই পূর্ণাঙ্গ রায় পাব। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর প্রক্রিয়া শুরু হবে। তবে রিভিউ করলে মৃত্যুদণ্ড কার্যকর প্রক্রিয়া স্থগিত হয়ে যাবে।’
মঙ্গলবার সকালে আপিল বিভাগ জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখার পরে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন।
মাহবুবে আলম বলেন, ‘পূর্ণাঙ্গ রায় না পাওয়া পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য অপেক্ষা করতে হবে।’