Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পেট্রলবোমায় দগ্ধ আরও একজনের মৃত্যু, হেলপার বাপ্পীকেও বাঁচানো গেল না

Burn- unit dmcস্টাফ রিপোর্টার:

রাজধানীর বনশ্রী এলাকায় চলন্ত বাসে পেট্রল বোমা হামলায় দগ্ধ হেলপার মো. বাপ্পীর (২৫) মৃত্যু হয়েছে। গত কাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেন ঢামেকের বার্ন ইউনিটের আরএস ড. পার্থ শংকর পাল। মৃত বাপ্পী নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি রাজধানীর পল্লবীর ১নং দিয়াবাড়ি বটতলা বালুরমাঠ এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। বাপ্পী দুই সন্তানের জনক।
এর আগে গত ১২ ফেব্র“য়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় বনশ্রীর আল রাজী ইসলামিয়া হাসপাতালে সামনে চলন্ত বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বাপ্পীর শরীরের ৭০ ভাগ পুড়ে গিয়েছিল।

Leave A Reply

Your email address will not be published.