Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পেসারদের দুষলেন ধোনি

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের ব্যাপারে নিজ দলের পেসারদের ব্যর্থতাকেই দুষছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সেকারণেই, সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে জয়ে পেয়েও খুশী হতে পারেননি তিনি। এ প্রসঙ্গে ধোনি বলেন, ‘জয় সব সময়ই ভালো। কিন্তু এখন আমাদের সিদ্ধান্তে আসার সময় এসেছে।’

কি সেই সিদ্ধান্ত?
বললেন, ‘আমরা দ্রুতগতির বোলার নেব নাকি এমন বোলার নেব, যারা জোরে বল করতে পারে না কিন্তু ভালো বল করছে। জোরে বল করে এমন অনেক বোলারকে দলে ঢুকিয়েছি, কিন্তু তারা ভালো বল করেনি।’ প্রথম দুই ম্যাচের পরেই হতাশাজনক পারফরম্যান্সের কারনে দল থেকে বাদ পড়েন বিনয় কুমার। এছাড়াও প্রথম ম্যাচের পরেই বাদ পড়েছিলেন উমেশ যাদভ। যদিও আবার শেষ ওয়ানডেতে দলে ফিরেন। সিরিজের শেষ দুই ম্যাচ খেলা ধাওয়াল কুলকার্নিই একমাত্র ব্যাতিক্রম ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.