Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

প্রকাশ পেল ‘পোড়ামন-টু’ সিনেমার প্রথম পোস্টার

প্রকাশ পেল ‘পোড়ামন-টু’ সিনেমার প্রথম পোস্টার
প্রকাশ পেল ‘পোড়ামন-টু’ সিনেমার প্রথম পোস্টার

বিনোদন ডেস্ক: ‘পোড়ামন-টু’ সিনেমার প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে । জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন-টু’। সিনেমায় ছোট পর্দার অভিনয়শিল্পী সিয়ামের বিপরীতে অভিনয় করছেন পূজা।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ করা হয়। আজ মঙ্গলবার সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে।

২০১৩ সালে মুক্তি পেয়েছিল জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ সিনেমাটি। এতে সাইমন-মাহি জুটি বেঁধে অভিনয় করেছিল। মুক্তির পর সিনেমাটি বেশ জনপ্রিয়তা পায়। দীর্ঘ বিরতির পর নির্মিত হচ্ছে এর সিক্যুয়াল ‘পোড়ামন-টু’। এতে সিয়াম-পূজা ছাড়াও বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পারাজ।
নায়িকা হিসেবে ‘পোড়ামন-টু’ পূজার দ্বিতীয় সিনেমা। এর আগে পূজা ‘নুরজাহান’ সিনেমায় অভিনয় করেন। এ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। পূজা ‘ভালোবাসার রং’ সিনেমার মাধ্যমে প্রথম বড় পর্দায় অভিনয় শুরু করেন।

Leave A Reply

Your email address will not be published.