Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

প্রকৃত ইসলামে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কোন স্থান নেই ; ডাঃ মাহবুব আলম মাহফুজ

IMG_20160809_113519মাসুম/রবিউল,ভাঙ্গা (ফরিদপুর )প্রতিনিধি ঃ প্রকৃত ইসলামে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কোন স্থান নেই।মানবতার শ্রেষ্ঠ মডেল নবী করিম হযরত মুহাম্মদ (সাঃ) পৃথিবীতে যে ইসলাম এনেছিলেন তার ফল হয়েছিল অনাবিল শান্তি। সমস্ত অনঐক্য দুর করে এক ঐক্যবদ্ধ জাতি গঠন করেছিলেন। সেই ইসলামকে আজ ভুল বুঝিয়ে এক ধরনের ধর্ম ব্যবসায়ী ও স্বার্থান্নেসী মহল মানুষের মধ্যে বিভেদ ও অনঐক্য সৃষ্টি করছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের মাধ্যমে দেশে অশান্তির সৃষ্টি করছে। কিন্ত হেযবুত তওহীদ ইসলামের প্রকৃতরুপ মানুষের কাছে তুলে ধরছে য়েখানে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কোন স্থান নেই। গতকাল মঙ্গলবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কে এম কলেজের সামনে হেযবুত তওহীদের উদ্যেগে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ বিরোধী র‌্যালী ,মানববন্ধন,ও আলোচনা সভায় হেযবুত তওহীদের বরিশাল ও ফরিদপুর বিভাগিয় আমির ডাঃ মাহবুব আলম মাহফুজ প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে এ সব কথা বলেন।
ভাঙ্গা থানা আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুজ্জামান (শরীফ) ও ডাঃ মাহবুব আলম মাহফুজের নেতৃত্বে বেলা ১১.৩০ ঘটিকার সময় র‌্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে কে এম কলেজের সামনে আবস্থান করে মানব বন্ধন করে।এ সময় কে এম কলেজের ছাত্র-ছাত্রী , শিক্ষক ও এলাকাবাসী মানববন্ধনে যোগদিলে রাস্তার দুইপাশ কানায় কানায় পরিপূর্ন হয়ে যায়। ছাত্র-ছাত্রীরা জঙ্গিবিরোধী শ্লোগান দিতে থাকে। এ সময় জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দেন ভাঙ্গা পৌর আওয়ামলীগের সাধারন সম্পাদক শহিদুল হক মিরু মুন্সী , থানা আওয়ামলীগের যুগ্ম সাধারন সম্পাদক প্রফেসর সরোয়ার হোসেন, হেযবুত তওহীদের সহকারী বিভাগিয় আমীর মহররম আলী,আলগী ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি ডাঃ কমল সাহা,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সোহাগ প্রমুখ। সভাটির সার্বিক ব্যবস্থাপনা ও সভার সভাপতিত্ব করেন ভাঙ্গা থানা আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুজ্জামান শরীফ।

Leave A Reply

Your email address will not be published.